নিজস্ব সংবাদদাতা,আরএনবি : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে তিনি প্রথম উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন।মুখ্যমন্ত্রীর প্রথম নবান্ন সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা ও হাওড়া পুলিশ। রবিবার নবান্নে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা ও হাওড়া পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরাও। সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক হবে। বিকেলে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিভিন্ন জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে বৈঠক করার কথা রয়েছে।

