নিজস্ব সংবাদদাতা, আরএনবি : জয়পুর গ্রাম পঞ্চায়েতের মীরপাড়া, দক্ষিণপাড়া, জয়চন্ডীতলা, মন্ডলপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গনদেবতার কাছে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করলেন বিধায়ক সুকান্ত পাল মহাশয়।
এলাকার মানুষ রাস্তায় নেমে তাঁকে ফুলের মালা, ফুলের তোড়া ও পুষ্প বৃষ্টির মাধ্যমে আন্তরিকভাবে স্বাগত জানান। এই জনসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।
তিনি সকলের কাছে এই আবেদন জানান, আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জোড়াফুল চিহ্নে ভোটে দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

