নিজস্ব সংবাদদাতা, আরএনবি : সোমবার চাঁপাডাঙ্গায় নির্মল সোশ্যাল রিলিফ সোসাইটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজের কল্যাণে এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ তৈরি হয়।
সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। বহু মানুষ অংশগ্রহণ করে রক্তদান করেন এবং মানবসেবার মহান কাজে নিজেদের যুক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্ত মালিক, নির্মল জানা, অজিত ভর, কাজল কান্তি দাস,চাঁপাডাঙ্গা পঞ্চায়েত প্রধান, এবং চাঁপা ডাঙ্গা এর বিধায়ক রামেন্দু সিংহরায় , গুণী কবিগণ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই একটি সাংস্কৃতিক পর্ব আয়োজন করা হয়। উপস্থিত অতিথিদের ফুল ও সম্মাননা দিয়ে বরণ করা হয়। পাশাপাশি কবিতা পাঠ, গান, বক্তব্য এবং ছোট নাটকের মাধ্যমে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
সকলে মিলে এক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

