পূজা মাজী,নিজসব সংবাদদাতা,হাওড়াঃ- আমেরিকা ভারত আসছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। প্রথম ব্যাচের অধীনে মোট তিনটি অ্যাপাচে হেলিকপ্টার থাকবে। এই হেলিকপ্টার রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তু খুঁজে বের করে তা ধ্বংস করতে সক্ষম। এই অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত প্রায় ২০টি দেশে। দীর্ঘদিন ধরেই মার্কিন সেনাবাহিনীতে মোতায়েন এই অ্যাপাচে হেলিকপ্টার।
সূত্রের খবর, পাকিস্তান সীমান্তে এই হেলিকপ্টার মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ভারত। এই অ্যাপাচে হেলিকপ্টারকে ‘এরিয়াল ট্যাংক’ও বলা হয়। আমেরিকা থেকে আসা এএইচ-৬৪এস অ্যাপাচে হেলিকপ্টার গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামবে।এর আগে ২০১৫ সালেও ২২টি আপাচে চপারের জন্য বোয়িংকে বরাত দেওয়া হয়েছিল ভারতের তরফে। ৩.১ বিলিয়ন ডলার খরচে কেনা সেই ২২টি হেলিকপ্টারই ভারত ব্যবহার করছে বিগত বেশ কয়েক বছর ধরে।
পাঠানকোট ও জোরহাটে ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার দুই স্কোয়াড্রন অ্যাপাচে সক্রিয় রয়েছে।এরপর ২০২০ সালে আরও ৬টি হেলিকপ্টার কেনার চুক্তি করে ভারত। প্রথম ব্যাচটি ২০২৪ সালের মে থেকে জুনের মধ্যে সরবরাহ করার কথা ছিল। কিন্তু নানান কারণে এই হেলকপ্টার ভারতে আসতে দেরি হয়ে গিয়েছে। এই অ্যাটাক হেলিকপ্টারগুলি ভারতের শক্তি আরও বৃদ্ধি করবে সীমান্তে।
এই হেলিকপ্টারগুলির জন্য ইতিমধ্যেই ভারতীয় সেনার পক্ষ থেকে আলাদা বহর প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপাচে হেলিকপ্টারের নাকের ঠিক নীচে ৩০ এমএমের ক্যানন রয়েছে। যা দু’মিনিটেরও কম সময় ১,২০০ রাউন্ড গুলি ছুড়তে পারে। ৮০ টি রকেটের পাশাপাশি হেলফায়ার মিসাইলও বইতে পারে অ্য়াপাচে। যা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও শুত্রুঘাঁটিকে খুঁজে বের করতে পারে, চিহ্নিত করতে পারে এবং ধ্বংস করে দিতে সক্ষম। ১ মিনিটে ১২৮টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এই হেলিকপ্টার।

