ডালিয়া বর, হাওড়া:- আজ দুপুর ১টা ৬ মিনিটে এফ-৭ যুদ্ধবিমানটি টেকঅফ করেছিল । এর কিছুক্ষণ পরই বিমানটি ভেঙে পড়ে উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে হঠাৎ ভেঙে পড়ে ।এরপরই সেই ভবনে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং এখনও পর্যন্ত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ১৩ জন । এদিকে এখনও পর্যন্ত তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছেন, দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশুরা সেখানে উপস্থিত ছিল । বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিবৃতি অনুযায়ী, বিধ্বস্ত এফ-৭ বিজিআই বিমানটি বিমান বাহিনীর। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খান জানিয়েছেন, অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরে আরও জখম ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই আবহে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা বজায় রাখতে সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ গত ২০২২ সালে হাসিনা জমানাতেই চিনের থেকে ৩৬টি এফ-৭ বিজিআই বিমান কিনেছিল। এই বিমানগুলি হল চিনা ছেংদু জে-৭ বিমানের রফতানি সংস্করণ। সোভিয়েত রাশিয়ার মিগ ২১ যুদ্ধবিমানের মতো সিঙ্গল ইঞ্জিন হালকা এই যুদ্ধবিমানগুলি। সেই চিনে তৈরি যুদ্ধবিমানই আজ প্রশিক্ষণ উড়ানের সময় ভেঙে পড়ল ঢাকার স্কুলে।

