নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যের বিধানসভা নির্বাচনে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি,ভারতের জাতীয় কংগ্রেসে, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট জোট,আই এস এফ, জনতা উন্নয়ন পার্টি, অন্যান্য আরো দল ও নির্দলীয় তাদের দলের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন স্তরে প্রচার ও জনসংযোগ করে আপামর ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে জয়লাভ করার চেষ্টা করছে সারা রাজ্য জুড়ে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দোপাধ্যায় এর নির্বাচনী প্রচার ও জনসংযোগ জোরদার চলছে এলাকায় জোরকদমে প্রচার অভিযান ও জনসংযোগ চলছে।পোড় খাওয়া রাজনৈতিক কর্মী, পূর্বে সিপিআইএম নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। একসময় চিনা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন হাওড়ার ঝামটিয়া জিপি তে এসেছেন। তিনি জয়লাভ করবেন বিপুল সংখ্যক ভোটে বলে আশা প্রকাশ করেন।

