নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলার আমতা ও বাগনান কেন্দ্রে আই এস এফ ও বামফ্রন্ট জোটের সিপিআইএম প্রার্থী আমতার জসিমুদ্দিন মল্লিক ও বাগনানের ভাষ্কর রায়ের সমর্থনে যৌথ নির্বাচনী বৈঠক দেউলটিতে অনুষ্ঠিত হয়। প্রার্থী সহ সিপিআইএম ও বামফ্রন্ট,আই এস এফ নেতৃত্ব বৈঠক করেন। যৌথ নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।ভাঙ্গরের বিধায়ক তথা আই এস এফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী ভাইজান সহ বিভিন্ন স্তরের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে।

