নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতা বিধানসভা কেন্দ্রের বাইনান অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকান্ত পালের সমর্থনে এই প্রচার চলছে। এলাকাজুড়ে দলীয় কর্মী-সমর্থকরা এই প্রচারে অংশ নিচ্ছেন।
এই দেওয়াল লিখনের মাধ্যমে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়েই আবারও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করছে দল।

