নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমল কুমার দাস সমর্থনে নির্বাচনী প্রচার হলো আমতা স্পোর্টিং ক্লাব থেকে। এই প্রচারে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকরা অংশ নেন। উপস্থিত ছিলেন সাজদা আহমেদ, যিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
প্রচার চলাকালীন মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা রাস্তায় নেমে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা শোনা হয় এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

