মিতা জানা , নিজস্ব সংবাদদাতা,হাওড়া :- ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই শিক্ষক নিয়োগের পরীক্ষার সম্ভাব্য তারিখ ও জানিয়ে দিল এসএসসি। রিপোর্ট অনুযায়ী, ৭ সেপ্টেম্বর বা ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে বলে জানা যাচ্ছে। দু’দিনের জন্যই তৈরি থাকতে নির্দেশ দিয়েছে এসএসসি।২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছিল আদালতের নির্দেশে। প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরিহারা হয়েছেন। আপাতত যোগ্য শিক্ষকদের চাকরি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। তবে চাকরি বাঁচাতে তাঁদেরও পরীক্ষায় বসতেই হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টেও।২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছিল আদালতের নির্দেশে। প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরিহারা হয়েছেন। আপাতত যোগ্য শিক্ষকদের চাকরি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। তবে চাকরি বাঁচাতে তাঁদেরও পরীক্ষায় বসতেই হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টেও।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কথামত,গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। প্রথমে ঠিক হয়েছিল ১৪ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন। পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়।এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৫ লক্ষ আবেদন জমা পড়েছে । অন্যদিকে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনওভাবেই চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষা বসতে পারবে না। এসএসসির বিজ্ঞপ্তিতে বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধিকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় হস্তক্ষেপই করেনি উচ্চ আদালত।

