বাবু হক, হাওড়া:- হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার বাঙ্গাল পুর মহিলা বিকাশের প্রাঙ্গণে ও আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় বলে জানা গেছে। সারা দেশে প্রায় প্রতিদিনই কোন না কোন ধরনের ঘটনা ঘটে চলেছে তা সত্বেও নারীর তাদের পরিবারের সদস্যদের পাশে নিয়ে জীবন, যাপন ও জিবীকার তাগিদে এগিয়ে চলেছে। আজকে নারী দিবস সম্পর্কে নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নারী দিবস পালন করলেন বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী বিপ্লব ঘোষ আমাদের প্রতিনিধিকে তিনি বলেন আলোচনায় অংশ নেন গোপাল ঘোষ ও বাগনান এক ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা বিকাশের সদস্যা বর্গ উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন পর্যায়ক্রমে। মহিলাদের বিকাশের লক্ষ্যেই সদাই সজাগ দৃষ্টি নিয়ে এগিয়ে চলেছে আমাদের প্রতিনিধি মহিলা বিকাশের সুযোগ্য নেতৃত্বে। তিল থেকে তালে পরিনত হয়েছে মাধুরী ঘোষের ঐক্য বদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে।

