নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া জেলার পেঁড়ো হরিশপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর কুমার পাঁজার উদ্যোগে একটি বড় নির্বাচনী জনসভা ও বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মহিলা নেত্রীসহ অসংখ্য কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।সভার শুরুতেই প্রার্থী সমীর কুমার পাঁজাকে ফুলের মালা পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।সভায় সবাই একসঙ্গে আগামী নির্বাচনে দলকে জয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। সভার শুরুতে সমীর কুমার পাঁজা দলের পতাকা উত্তোলন করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন।

