নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ।অপ্রতাশিত ভাবে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আত্ম মর্যাদায় বিজেপি ।পঁচিশে বৈশাখ শপথ গ্রহন হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গেছে।গণনায় ফল প্রকাশের পর থেকে দিকে দিকে বিরোধী দলের অফিস,নেতা, নেত্রী, কর্মী সমর্থক ও জনপ্রতিনিধি উপর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে, সে ক্ষেত্রে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন হিংসা হলে রং না দেখে ব্যবস্হা নেবেন বলে প্রশাসনকে আর্জি জানিয়েছেন একাধিক সংবাদ মাধ্যমের মাধ্যমে। শমীকের অসাধারন মহৎ উদ্যেগকে গৌরিক অভিনন্দন সহ সাধুবাদ জানিয়েছেন রিমেক মিডিয়া কাউন্সিলের মাধ্যমে,সমাজের বিভিন্ন স্তরের কবি,সাহিত্যিক,কলা কুশলি,সংগঠন সহ বহু বিশিষ্ঠজন তার মধ্যে পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিষ্ট এ্যাসোসিয়েশনের দলনেতা সৌরভ রায়, নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ মাল , পীরজাদা জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুদ হক, পারের সম্পাদক রঘুনাথ কোঁড়া, ঘনশ্যামচক খানকাহ পাক কুল মোশায়খানে তরীকতের জুমলা পীরের আস্তানার সেবাদাতা পীরের পৌত্র জনাব সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক , রোল মডেল উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা, চিরনবীন এর সাধারন সম্পাদক তন্ময় সাউ,তুলশিবেড়িয়া দরগা শরীফের পীর রফিকুল ইসলাম খান, অগ্রগতির সম্পাদক অতনু মণ্ডল, দরবার এ কাদেরিয়া এ চিশ্তিয়া শরীফের সৈয়দ হুজুর সাহেব , আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই , ব্রাদার মার্কুশ টপ্পো, সেখ মেহবুব হোসেন, শিবনাথ চক্রবর্তী সহ আরো আনেকে।


