নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ একটি খ্যাতনামা পরিবহন সংস্থার উদ্যোগে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত নতুন বেসরকারি বাস পরিষেবার শুভ উদ্বোধন করা হলো। করুণাময়ী বাস টার্মিনাস থেকে এই দীর্ঘপাল্লার বাসের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় কলকাতা ও দিল্লির মধ্যে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।


