নিজস্ব সংবাদদাতা, হুগলী: জনসেবামূলক উদ্যোগের নজির গড়ে হুগলী গ্রামীণ পুলিশ জেলার অন্তর্গত গোঘাট থানার পুলিশ উদ্ধার হওয়া ১০০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল। আজ এই মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মালিকদের মধ্যে।হুগলী গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের পাশে থাকা, তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখা এবং হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশি পরিষেবা প্রদানের মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।


