নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উলুবেড়িয়ার মহেশপুর ও চন্ডীপুর এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ করলেন উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী পুলক রায়।
গ্ৰামের অলিগলি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার মানুষ তাঁকে ফুলের মালা ও পুষ্প বৃষ্টির মাধ্যমে আন্তরিকভাবে স্বাগত জানান। এই জনসংযোগে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ চোখে পড়ার মতো।
পুলক রায় বলেন,” আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে” ।
তিনি সকলের কাছে এই আবেদন জানান, আগামী ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

