নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র কানপুর অঞ্চলে গণদেবতাদের কাছে,পায়ে পায়ে নির্বাচনী প্রচারে জনসংযোগ করলেন বিধায়ক সমীর পাঁজা।গ্ৰামের অলিগলি ঘুরে পদযাত্রা করেন। এলাকার মানুষ রাস্তায় নেমে তাঁকে ফুলের মালা ও পুষ্প বৃষ্টির মাধ্যমে আন্তরিকভাবে স্বাগত জানান।এই জনসংযোগে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এই পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।তিনি সকলের কাছে আবেদন জানান, আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

