নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যে বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আমতার ভূমিপুত্র ও আমতার বিজেপি প্রার্থী অমিত সামন্ত আজকে আমতা দুই ব্লকের অমরাগড়ি জিপির চকজনার্দ্দন উত্তর ও দক্ষিণ এলাকায় জোরকদমে প্রচার অভিযান ও জনসংযোগ করলেন ঘুরে ঘুরে ঘরে ঘরে। বিজেপির নেতাকর্মীদের অভ্যর্থনায় সামিল হলেন ও অভিনন্দন জানিয়ে এলাকায় কেন্দ্রের এনডিএ জোট সরকারের ও বিভিন্ন রাজ্য সহ কেন্দ্রে শাসিত রাজ্য,ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন ও কল্যাণ কর্মযজ্ঞ কে সামনে রেখে এলাকার পর এলাকায় নির্বাচনী ইশতেহার তুলে ধরে আলোচনায় জোরকদমে প্রচার অভিযান ও জনসংযোগ করলেন। রাজ্যের তৃণমূল কংগ্রেসের ও সরকারের বৈষম্য, বঞ্চনা ও চুরি, নৈরাজ্য,দূর্ণীতির সহ ব্যর্থতার উল্লেখ করেন।

