নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ আমতা বিধানসভা এলাকায় কুলিয়াঘাট থেকে ভাটোরা মিনিবাজার হয়ে গায়েনপাড়া ঘাট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন সুকান্ত পাল এবং অভিনেত্রী সৌমিতৃষা। রোড শো-কে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, রাস্তায় নেমে বহু মানুষ তাঁদের স্বাগত জানান। তিনি বলেন, ” আমি নিশ্চিত পুনরায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। আজকে রোড শো যেন বাংলার বিজয় উৎসবের এক মহড়াকে পরিণত হয়েছে। দ্বিপাঞ্চলের মানুষের কাছে আমি সর্বদা ঋণী, নতমস্তকে তাদের প্রণাম জানাই। ” সব মিলিয়ে, আজকের এই কর্মসূচি এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে, যেখানে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি রোড শো-টিকে আরও প্রাণবন্ত করে তোলে।

