সুব্রত মণ্ডল , গুপ্তিপাড়া , হুগলী : আজ হুগলি গ্রামীণ পুলিশ জেলা-র পক্ষ থেকে বলাগড় থানার উদ্যোগে জিরাট বাস স্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত হলো “রাখী বন্ধন” উৎসব। সৌভ্রাতৃত্যের নিদর্শনে এক অভিনব নজির তৈরি করলো বলাগড় থানার পুলিশ প্রশাসন। এই অনুষ্ঠানে প্রশাসন ও সাধারণ মানুষ একাকার হয়ে গেল। এই বিশেষ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিল “সেফ ড্রাইভ সেভ লাইফ” সচেতনতামূলক প্রচারাভিযান। যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে পথচারীদের হাতে রাখী বাঁধা ও মিষ্টি বিতরণের মাধ্যমে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়া পুলিশ সদস্যদের অংশগ্রহণে মোটরবাইক ও চারচাকার গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ-এর স্টিকার লাগিয়ে এবং কিছু হেলমেট বিহীন মোটর বাইক আরোহীদের হেলমেট ডিস্ট্রিবিউশন মধ্যে দিয়ে পথযাত্রীদের মধ্যে এক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রশাসনের এই সাধু উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন আমজনতা।

