নিজস্ব সংবাদদাতা, আরএনবি : এসআইআরের প্রক্রিয়া কাজ চলাকালীন বাবাকে হারিয়েছেন। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারী গ্ৰাম পঞ্চায়েতে ১৭/২১৯ বুথের বিএলও বিরাজকুমার সরকার। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করেই তিনি আবার এস আই আর কাজে যোগ দিয়েছেন।
সমস্যা থাকা সত্ত্বেও দায়িত্ব থেকে সরে যাননি। চাইলে অব্যাহতি নিতে পারতেন, কিন্তু নেননি। সকাল-বিকেল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছেন তিনি। এতে প্রশাসনের আধিকারিকরাও অভিভূত। তাঁরা বিরাজবাবুর বাড়িতে গিয়ে দেখা করে সমবেদনা জানিয়েছেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন।
বিরাজবাবু বলেন, ” এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার পর বাবা মারা যান। এই অবস্থার মধ্যে কিছুটা অসুবিধা তো হয়ই। তবে কাজটাও করতে হবে। সবদিক সামলে কাজ করছি। প্রশাসনের সাহায্য করেছে। সময় মতোই সবকিছু শেষ করতে পারব বলেই আশা করছি।”

