নিজস্ব সংবাদদাতা, আরএনবি:আমতার একটি কাঠের গোলায় বিধ্বংসী আগুন লাগে। আগুনে কোটি টাকার কাঠ ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানেও।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ, হাওড়া গ্রামীণ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ও দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পর, কাঠের গোলার সঙ্গে একটি ইলেকট্রনিক্স গুদাম ও আরও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে একটি চার চাকার গাড়িও পুড়ে যায়।ঘটনাস্থল পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক নির্মল মাজী। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

