নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ মজা ,কানা দামোদর নদের জল নিকাশি খালে পানা তোলার কাজ শুরু হয়েছে।হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভা কেন্দ্রের আমতা দুই ব্লকের জয়পুর থানার অমরাগড়ী জিপির ঘনশ্যাম চক, চক জনার্দ্দন, দক্ষিণ অমরাগড়ী, অমরাগড়ী এলাকার জল নিকাশি খালে পানা তোলার কাজ শুরু হয়েছে। সেচ দপ্তর থেকে,পূর্বে বছরে দুই বার করে পানা তোলার কাজ দেখা গেছে । পূর্বতন সরকারের চলে যাওয়া, নতুন সরকারের আসা ও যথাযথ দেখভালের অভাবে থমকে থাকে এধরনের বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। স্হানীয়ভাবে অফিসে যোগাযোগ করা ও সংবাদ প্রকাশ হওয়ার ফলে নড়ে চড়ে বসে বিভাগ ।ফলে নতুন সরকারের আমলে প্রথম এই উদ্যোগ নেওয়া হয় , খাল থেকে পানা তোলার কাজ চলছে জোরদার এলাকায় গিয়ে দেখা গেল ভালোই। সমাজের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় নিবিড় সম্পর্ক যুক্ত সমাজকর্মী সিরাজাম মনিরা সহ নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ কুমার মাল ও সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক, পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায় দেরী তে কাজ শুরু হলেও এই উদ্যোগ কে সাধুবাদ জানান ও সকল প্রকার বিভাগের আধিকারিক বর্গদের শ্রদ্ধা, অভিনন্দন জানান। সেচ বিভাগের তৈরি করা,এলাকার ভগ্ন , বিপদজনক,ঝুঁকি পূর্ণ কাঠের সেতু সংস্কার করা, দীর্ঘ দিনের কাঠের সেতু গুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে পাকা কংক্রিটের নতুন সেতু নির্মাণের দাবি করেন এলাকা বাসীদের পক্ষে আম্বিয়া বেগম ও বাবু হক সাহেব।


