নিজস্ব সংবাদদাতা, আরএনবি : তারকেশ্বর বিবেকানন্দ সেবা কেন্দ্রে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দু রায় সিংহের সমর্থনে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের কাছে তৃণমূল নেত্রীর হেলিকপ্টার অবতরণ করে, যা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ও ভিড় দেখা যায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে এবং তাদের স্বার্থ রক্ষায় কোনও বাধা দেবে না। আলু চাষিরা জন্য ইনসিওরেন্স তৈরি করা হয়েছে। আলু চাষিরা ক্ষতিপূরণ পাবেন। তিনি আরও বলেন, সিপিএম আমলে কৃষকরা আলু বিক্রি করতে পারতেন না, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। বর্তমানে প্রায় ৩০ শতাংশ আলু কোল্ড স্টোরেজে এখন রাখা থাকে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, এই সরকার টিকবে না, তাদের অবস্থা এখন “যাব যাব” করছে।
তিনি আরও বলেন, বাংলাকে টার্গেট করা হলে তার জবাব দিল্লিতে টার্গেট করব। মানুষের সমর্থন, বিশেষ করে মা-বোনেদের আশীর্বাদেই এই জয় এসেছে বলে তিনি জানান।

