নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাবসিট অঞ্চল মহিলা সংঘের উদ্যোগে একটি নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল মহাশয়।
সভায় তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান। কর্মীসভায় মহিলাদের উৎসাহ ও অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

