নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত সাহাচক, বেণুচক ও ধুরখালী এলাকায় জোরকদমে প্রচার চালালেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী ষষ্ঠী মাজী। এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় পদযাত্রা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আগামী নির্বাচনে তাঁকে সমর্থন করার জন্য সকলের কাছে আবেদন জানান।এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। অনেকেই রাস্তায় নেমে প্রার্থীকে স্বাগত জানান।

