নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যে প্রকৃত ভোটারদের ভোটাধিকারের দাবিতে ভোটার তালিকা ভুক্ত করার আন্দোলন চলছে দিকে দিকে। রাজ্যে বিধানসভা নির্বাচনের উত্তাপ বেড়েই চলেছে,দিকে দিকে প্রথম দফায় মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীর । কলকাতার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি দুটি বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবানীপুরে গুরুদ্বারা সন্ত কুটিয়ায় মাথা ঠেকিয়ে প্রার্থনা করে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। তার কিছু চিত্র তুলে ধরা হয়েছে।

