নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যে বাংলা বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের বারো মাসে তেরো পাল পার্বণ পূজা হয়ে আসছে, তার অঙ্গ হিসেবে আজকে দুই এপ্রিল বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় হাওড়া গ্রামীণ জেলার, আমতা দুই ব্লকের জয়পুর থানার ঝামটিয়া জিপি র কলশডিহিতে পাকাপোলের নিকট কলশডিহি,মধ্যজয়পুর,মহাকালীদহ, জয়পুর উত্তর বেড় বাঁধে র বাসিন্দাদের আয়োজনে পবন পুত্র হনুমানের, হনুমান জয়ন্তীতে ভক্তদের ঢল নেমেছে। সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্টজনেরা পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন ও সকল প্রকার ভক্তদের ও পথচারীদের শিন্নি,পায়েস,ভোগ দেওয়া হয় বলে জানা গেছে। এলাকাটি সম্পূর্ণ দরিদ্র দিন মজুর পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যরা, তফশীল জাতীয় বলে জানা যায়। হনুমান জয়ন্তীর কিছু চিত্র তুলে ধরা হয়েছে।

