নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ খিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর পাঁজার সমর্থনে একটি জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত হয়। গ্রামের বিভিন্ন অলিগলি ঘুরে পদযাত্রা করেন, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পদযাত্রায় প্রায় সর্বত্রই উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই ফুল দিয়ে এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
এই কর্মসূচির মাধ্যমে সমীর পাঁজা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
এছাড়াও তিনি সকলের কাছে আবেদন জানান, আসন্ন ২৯শে এপ্রিল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

