নিজস্ব সংবাদদাতা,আরএনবি: গ্রামীণ হাওড়ার বিভিন্ন বিধানসভায় জোর কদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।বুধবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধুলাসিমলা গ্রামপঞ্চায়েত এলাকায় বিভিন্ন বুথে ঘুরে ঘুরে প্রচার করলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ।এইদিন তিনি বাদ্যযন্ত্র সহকারে তাঁর ভোট প্রচার চালান এবং এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন।সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন স্বামী মঙ্গলানন্দ মহারাজ।প্রসঙ্গত উল্লেখ্য,বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।বিজেপি প্রার্থী করা হয়েছে স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজকে।

