নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আমতা বিধানসভার অন্তর্গত ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রার্থী সুকান্ত পাল রবিবার একটি পদযাত্রার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি পালন করেন।এই পদযাত্রায় এলাকার বিভিন্ন শ্রেণি ও বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পদযাত্রার সময় সুকান্তবাবু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যা ও মতামত জানতে চান।এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও তিনি আলোচনা করেন বলে জানা যায়।এই পদযাত্রায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কর্মসূচি চলাকালীন এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের শুভেচ্ছা ও সমর্থন কামনা করেন তিনি।
এলাকাবাসীর কাছে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।সেই কারণে স্থানীয় মানুষের মধ্যে তিনি গণদেবতা নামেই পরিচিত।

