নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের ঐকান্তিক প্রচেষ্টায় অমরাগড়ি এলাকায় বিদ্যুৎ পরিষেবায় পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষে চালু করা হয়েছে দুটি ফিডার MAA ফিডার ও ঝামটিয়া ফিডার। এর ফলে লোড কমেছে, বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা অনেকটাই হ্রাস পেয়েছে।এছাড়াও প্রায় ৯০ কিলোমিটার নতুন এল.টি. লাইন সম্প্রসারণ করা হয়েছে, যার ফলে আরও বহু এলাকা বিদ্যুতের আওতায় এসেছে। মোট ৯৪৮৫টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘হাসির আলো’ প্রকল্পের মাধ্যমে ২১৭৩টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এই উদ্যোগ গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার মানুষের জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে।পরিষেবার মান উন্নত করতে ৩৯৫ কিলোমিটার পুরনো তার বদলে নতুন কেবল তার বসানো হয়েছে। এতে করে দুর্ঘটনার আশঙ্কা কমেছে। পাশাপাশি এলাকায় ৯৬টি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে, যাতে ভোল্টেজ সমস্যা কমে এবং গ্রাহকেরা নিরবচ্ছিন্ন পরিষেবা পান।সব মিলিয়ে বলা যায়, এই উন্নয়নমূলক কাজের ফলে আমতা বিধানসভা এলাকায় বিদ্যুৎ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।

