নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার ঢাকুরিয়ার হঠাৎপাড়ার বাসিন্দা উল্লাসিনী দাস দিন আনি দিন খাই পরিবারের সদস্য। অসুস্থ স্বামীকে নিয়ে ভাজাভুজি- লজেন্স ফেরি করে সংসার চালান তিনি। হঠাৎ তাঁর পেটে টিউমার ধরা পড়লে চিন্তায় পড়ে যান। সরকারি হাসপাতালে দেখিয়ে জানতে পারেন, বিনামূল্যে অস্ত্রোপচার হবে।পরে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করিয়ে সুস্থ হন।
সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে কৃতজ্ঞ উল্লাসিনী দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ নিয়ে,’আমার মমতাময়ী মা’ নামে গান লিখেছেন ও সুর দিয়েছেন। তিনি বার্ধক্য ভাতাও পান এবং একদিন সেই গান মুখ্যমন্ত্রীকে শোনাতে চান।
এমনকি মুখ্যমন্ত্রী যখন ঠাকুরনগর গিয়েছিলেন তখন দেখা করেছিলেন উল্লাসিনী । কিন্তু আবেগ আপ্লুত হয়ে কোন কথাও বলতে পারেন নি। শুধু ‘মমতাময়ী মাকে ‘জড়িয়ে ধরে কেঁদেছেন। সেই মুহূর্ত ধরা রয়েছে ছবিতে । সেই ছবি বুকে নিয়ে ঘোরেন তিনি।

