নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হাওড়ার মঙ্গলাহাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই জন।পুরসভার ঠিক পিছনে থাকা একটি বহুতল নির্মীয়মাণ ভবন থেকে ভারী লোহার পাইপ আচমকাই নিচে পড়ে যায়।সেই সময় ওই জায়গায় কাজ করছিলেন এক ব্যবসায়ী ও এক শ্রমিক।লোহার পাইপের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।প্রতিদিনের মতোই ওই সময় মঙ্গলাহাটে ছিল হাজার হাজার লোক সমাগম।ঘনবসতিপূর্ণ ও জনবহুল এলাকায় কোনওরকম সতর্কতামূলক ব্যবস্থা বা নিরাপত্তা ঘেরাটোপ ছাড়াই বহুতল নির্মাণ চলছিল বলে অভিযোগ।প্রশ্ন উঠছে,কীভাবে এমন ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ চলছিল প্রশাসনের নজর এড়িয়ে?স্থানীয় ব্যবসায়ীদের দাবি,বহুতল থেকে প্রায়ই নির্মাণসামগ্রী পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।তবুও কোনও রকম সতর্কতা বোর্ড,নিরাপত্তা বা কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়নি।ফলে এই দুর্ঘটনা অনিবার্য হয়ে উঠেছিল বলেই এলাকাবাসীর ধারণা।ঘটনার খবর পেয়ে হাওড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।নির্মাণ সংস্থার ভূমিকা,অনুমোদন সংক্রান্ত নথি এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনার পর ফের একবার জনবহুল এলাকায় বহুতল নির্মাণের নিরাপত্তা ও পুরসভার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।দুর্ঘটনাটি নিছক অনিচ্ছাকৃত,নাকি চরম অবহেলার ফল তা তদন্তে ফলেই স্পষ্ট হবে।

