নিজস্ব সংবাদদাতা,আরএনবি: রাজ্য বিধানসভায় শুক্রবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের এক মন্তব্যকে কেন্দ্র করে।এবং তাঁর বক্তব্যকে ঘিরে শাসক দল বিধানসভায় স্বাধিকার ভঙ্গেরও নোটিস আনে।অভিযোগ,ওই মন্তব্যে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।শাসক দলের পক্ষ থেকে জানানো হয়,শুক্রবার বিধানসভায় অগ্নিমিত্রা পলের করা মন্তব্য ছিল অশালীন ও সংসদীয় রীতির পরিপন্থী।এই মন্তব্য বিধানসভার অধিকার ও সম্মানকে আঘাত করেছে বলেই দাবি শাসক দলের।সেই কারণেই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে।বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ কড়া অবস্থান নেন।তিনি বিজেপি বিধায়কের বক্তব্যের তীব্র নিন্দা করেন।এবং তিনি আরও জানান,বিধানসভায় এই ধরনের মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না।অধ্যক্ষের মতে,বিধানসভা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখানে সকল বিধায়কের উচিত সংসদীয় ভাষা ও শালীনতার প্রতি ওয়াকিবহাল থাকা।এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।বিজেপির দাবি,তাঁদের কণ্ঠরোধ করার জন্য পরিকল্পিতভাবেই এই নোটিস আনা হয়েছে।অন্যদিকে শাসক দলের বক্তব্য,বিধানসভার মর্যাদা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে।পুরো বিষয়টি এখন বিধানসভার বিবেচনাধীন রয়েছে।রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে তরজা শুরু হয়েছে।

