নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ১৯৫০ খ্রিস্টাব্দ ২৬ শে জানুয়ারি বৃহত্তর গণতন্ত্র হিসাবে ভারতবর্ষের জন্ম হয়েছিল। এই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বলি। সমগ্ৰ ভারতবর্ষ জুড়ে ২৬ শে জানুয়ারি মহাসমারোহে প্রজাতন্ত্র দিবস পালিত হয়।
কলতান পাবলিক স্কুলে আজ সকল শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশিষ্ট মনীষীদের স্মরণ করে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ছাত্রছাত্রীরা পতাকার নীচে ফুল অর্পণ করে এবং এই দিনের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেয়। এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়।শেষে আমাদের জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়ক জয় হে’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এই দিনটি ছাত্রছাত্রীরা পালন করে পতাকা উত্তোলন, ফুল অর্পণ ও বক্তৃতার মাধ্যমে তারা দেশের ইতিহাস ও মনীষীদের অবদান সম্পর্কে জানতে পারে। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সবার মনে গর্ব, শ্রদ্ধা ও দায়িত্ববোধের অনুভূতি তৈরি হয়।

