নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়ণপুরের রাজাপুর পরমানন্দ আশ্রমে আজ ২৫শে ডিসেম্বর যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হল আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী পরমানন্দ গিরি মহারাজের পবিত্র আবির্ভাব দিবস। প্রতিবছরের মতো এ বছরও এই উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় খিচুড়ি ভোগ নিবেদন ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠান।
আশ্রম সূত্রে জানা গেছে, বহু বছর ধরে এই দিনটিকে কেন্দ্র করে রাজাপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোর থেকেই আশ্রমে শুরু হয় বিশেষ পুজো, হোমযজ্ঞ ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে আশ্রম চত্বর।
দুপুরে শ্রী শ্রী পরমানন্দ গিরি মহারাজের উদ্দেশ্যে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় এবং এরপর সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই প্রসাদ গ্রহণ করেন, যা এই অনুষ্ঠানের মানবিক দিকটিকেও তুলে ধরে।
স্থানীয়দের মতে, পরমানন্দ মহারাজ ছিলেন একজন মহান সাধক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। ত্যাগ, সেবা ও মানবকল্যাণ ছিল তাঁর জীবনের মূল আদর্শ। তাঁর শিক্ষা ও দর্শন আজও বহু মানুষের জীবনে অনুপ্রেরণা জোগায়। ভক্তদের বিশ্বাস, তাঁর আবির্ভাব দিবসে আয়োজিত এই খিচুড়ি ভোগ কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং মানবিকতা ও সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


Downloaded luke22gamedownload the other day and it’s been a good experience overall! Easy to set up and plays well. Nothing to lose giving it a go. Get the game in this link now! Download from luke22gamedownload