নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতায় ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমতায় এক গৃহবধূ ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার সকাল প্রায় ৭ টা ১৫ নাগাদ। ওই মহিলার নাম তুলিকা জানা, বয়স প্রায় ২৫। তিনি বেদাই গ্রামের বাসিন্দা।
হঠাৎই আমতা ব্রিজ থেকে তিনি নদীতে ঝাঁপ দেন। কাছাকাছি থাকা মানুষজন এবং আমতা থানার পুলিশ তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, বহুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। সেই কারণেই সম্ভবত তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর স্বামী সৌম্য জানা মোমো ব্যবসা করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

