নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া আমতা রোডে ভয়াবহ দুর্ঘটনা!
বুধবার রাতে দাসনগরের বালিটিকুরি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পরপর কয়েকটি বাইকে ধাক্কা মারে। স্থানীয়দের দাবি, বাঁকড়া পার্ক সার্কাস মিনি বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকগুলিকে ধাক্কা দেয়।
ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা। বাসটিতে ভাঙচুর চালায় এবং চালককে মারধর করে।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

