নিজস্ব সংবাদদাতা, আরএনবি: রহিমপুর স্কুল মাঠ জুড়ে এখন উৎসবের রঙ। শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তৈরির জোরকদমে প্রস্তুতি। সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত মণ্ডপশিল্পীরা কাঠ, বাঁশ, কাপড় আর রঙে রঙে সাজিয়ে তুলছেন দেবীর আবাস। থিমভিত্তিক মণ্ডপের নকশা দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ।
একই সঙ্গে শুরু হয়েছে মেলার সাজ। দোকানিরা এনে ফেলেছেন খেলনা, ম
বেলুন, আর নানা রকম খাবারের স্টল। শিশুরা উৎসুক চোখে দেখছে নাগরদোলা আর ঘুর্ণির কাঠামো তৈরি হতে। সন্ধ্যা নামলেই মাঠজুড়ে আলো আর সংগীতের মেলবন্ধন। স্থানীয় ক্লাব ও পাড়ার যুবকেরা পূজার আয়োজন নিয়ে ব্যস্ত, চলছে অনুশীলন, আলোর পরীক্ষা, আর নিরাপত্তার প্রস্তুতি।
সামনেই জগদ্ধাত্রী পূজা ভক্তি আর আনন্দে ভরপুর এই সময় যেন রহিমপুরবাসীর হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার করেছে। চারিদিকে শোনা যাচ্ছে ঢাকের তালে তালে মন্ত্রোচ্চারণ, ধূপধুনোর গন্ধে ভরে উঠছে বাতাস। গ্রামের মানুষ, ছোট-বড় সকলেই দিন গুনছে প্রতিমা দর্শনের অপেক্ষায়। রহিমপুর স্কুল মাঠ এখন যেন এক রঙিন ক্যানভাস যেখানে মিলেছে ভক্তি, শিল্প আর আনন্দের সুর।

