নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বর্ধমানের কাটোয়ায় ছটপুজোর সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ভাই। জানা গিয়েছে, তাঁদের নাম শিবম সাউ এবং সুজন সাউ। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় পা পিছলে গঙ্গার গভীর জলে পড়ে যায় দু’জনে। সাঁতার জানত না তাঁরা। গঙ্গার স্রোতে ভেসে যায় দুই ভাই।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ডুবুরি। ইতিমধ্যেই নদীতে নামানো হয়েছে ডুবুরি দল। চলছে তল্লাশি অভিযান। নিখোঁজ দুই ভাইকে খুঁজে বের করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।

