নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উত্তর ২৪ পরগনার খড়দার ঈশ্বরীপুরে একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন লাগে মঙ্গলবার সকালে । কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের গাড়ি দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে।
দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়া আটকানোই দমকলের বড় চ্যালেঞ্জ ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে দমকল বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ না হলে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না

