সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উত্তরবঙ্গে ধীরে ধীরে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে। নাগরাকাটা, কালিম্পং, মিরিক ও সুখিয়াপোখররে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের তৎপরতা ও উদ্ধারকাজে রাজ্য সরকার।
আজ বুধবার মুখ্যমন্ত্রী দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক করবেন। সেখানে পাহাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ, পুনর্গঠন কাজ ও উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার উপায় নিয়ে আলোচনা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এলাকাগুলি ঘুরে দেখেছেন, ত্রাণ বিতরণ করেছেন এবং দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও সেতু দ্রুত মেরামত করা হবে। এছাড়া যাঁদের বাড়িঘর ভেঙে গেছে, তাঁদের নতুন করে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, “দুর্যোগে মানুষকে হতাশ করা নয়, পাশে দাঁড়ানোই আসল কাজ। সরকার সবসময় মানুষের পাশে আছে।” পাশাপাশি, রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু ভাষণ নয়, কাজ করাই আসল দায়িত্ব। ফটোশুট করে চলে যাওয়া সমস্যার সমাধান নয়।”
সরকার ইতিমধ্যেই রাস্তা, ব্রিজ মেরামতের কাজ শুরু করেছে এবং যেখানে প্রয়োজন, সেখান থেকে ধস সরিয়ে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

