সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শ্রীরামপুরে চাঞ্চল্যকর ঘটনা শ্রীরামপুরে এক বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবতীর পচাগলা দেহ, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতের নাম দীপশিখা গোস্বামী, বয়স ২৯ বছর। তিনি একাই থাকতেন শ্রীরামপুরের সুকান্ত পার্কের একটি আবাসনের পঞ্চম তলার ফ্ল্যাটে।
স্থানীয়দের অভিযোগ, বৈদ্য বাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহিরে শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি হোস্টেলে ৫ তলায় কয়েকদিন ধরেই ওই ফ্ল্যাট থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যার দিকে আশপাশের বাসিন্দারা বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দীপশিখার গলিত দেহ উদ্ধার করে।
মৃতা দীপশিখা গোস্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং তাঁর পরিবারে রয়েছেন কেবল একজন দিদি, যিনি উত্তরপাড়ায় বিবাহিত।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃত্যু হয়েছে ৫-৬ দিন আগেই। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে ।
এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।

