মিতা জানা ,নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- বিগত চার দিন ধরে ডি ভি সি র ছাড়া জল এবং টানা বৃষ্টিতে বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন রাস্তাঘাট ও নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এবং বিঘ্নিত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা দৈনিক কাজের উপর নির্ভরশীল, বেশি করে দুর্ভোগের শিকার হচ্ছেন তারাই। কিছু এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ডুবে গেছে বিঘের পর বিঘে জমি। ঘরবাড়ি ও গবাদি পশুর বাসস্থান ও ভেসে গেছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
কিছু কিছু স্থানে ভূমিধসের খবরও পাওয়া গেছে ।যার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। রাস্তাঘাট জলমগ্ন হওয়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়েছে । বিশেষ করে, কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।
অনেক এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় , বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট এবং বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগের মাধ্যম ।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য এবং দুর্যোগকালীন সময়ে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানানো হয়েছে।

