ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা,হাওড়া :- উদয়নারায়ণপুর থানার সন্নিকটে উদয়নারায়ণপুর সারদা চরণ ইনস্টিটিউশনের সামনে বৃষ্টির জল আটকে বিপাকে সকল ছাত্র-ছাত্রীরা এবং ওখানকার বাসিন্দারা। স্কুলে বৃষ্টির জল জমে থাকার কারণে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। বৃষ্টির জল জমে থাকার কারণে ছাত্রছাত্রীরা নোংরা জলের উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে এবং পঠনপাঠনে অসুবিধা হচ্ছে। এবং অতিরিক্ত বৃষ্টির কারণে কোন নর্দমা না থাকায় জল পাশ হতে পারছে না। এছাড়া, অনেক ক্ষেত্রে জল জমে থাকার কারণে স্কুল ছুটি দিতে বাধ্য হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদয়নারায়নপুর বাজারের সমস্ত নোংরা বর্জ্য পদার্থ একটি ডোবাই এসে পড়ে। বৃষ্টির কারণে বাজার ও রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এবং বৃষ্টির সময় বাজারের সমস্ত জল সেই পাশে থাকা ডোবার মধ্যে এসে জমা হয়। ফলে জল রাস্তায় উঠে গিয়ে সারদাচরণ স্কুলের সামনের রাস্তায় জল দাঁড়িয়ে যায়। শিক্ষক এবং শিক্ষার্থীদের এক হাঁটু ওই নোংরা জলের মধ্য দিয়েই হেঁটে স্কুলে প্রবেশ করতে হয়।
এবং শিক্ষার্থীদের সাইকেল রাখার সমস্যা দেখা গিয়েছে।
স্কুলের আশেপাশে থাকা সাধারণ মানুষের চলাফেরায় সমস্যা দেখা দিয়েছে । রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়লে চলাচলে অসুবিধা হয়, যানবাহন চলাচল ব্যাহত হয়, এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। জল নিকাশি ব্যবস্থা না থাকায়। জল জমে দুর্গন্ধ ছড়াতে থাকে, যা পরিবেশকে দূষিত করে। মশা-মাছির উপদ্রব বাড়ে এবং বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভবনা থাকে ।

