ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- অতিরিক্ত বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের জমি জলমগ্ন হওয়ায় অনেক জায়গায় ধান,সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । কৃষকরা জানাচ্ছেন, জল নিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতে জমি ডুবে যাচ্ছে এবং এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে চলেছে। ফলে বাজারে সবজির আগুন ছোঁয়া দাম। বাজারে সবজির দাম বেশ কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী। কারণ বৃষ্টির জন্য সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির তৈরি হয়েছে।ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
কিছু দোকানে সবজির দাম, চন্দ্রমুখী আলুর দাম ৪০ টাকা প্রতি কেজি, পেঁয়াজ ৩০ টাকা প্রতি কেজি, টমেটো ১০০ টাকা প্রতি কেজি, কাঁচা লঙ্কা ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বেশ প্রভাব দেখা দিচ্ছে।
সবজির দাম বাড়ার অন্যতম কারণ হলো বাজারে সবজির সরবরাহ কমে যাওয়া ।অনেক সময় প্রতিকূল আবহাওয়ার কারণে ফসল হানি হয় যার ফলে বাজারে সরবরাহ কমে যায় ও সবজির দাম বৃদ্ধি পায়। এবং মধ্যবিত্তদের ঘরে অপ্রতুতার সমস্যার তৈরি হয়।

