মিতা জানা ,হাওড়া :- একসময় বীরভূমের ‘বাঘ’ ছিলেন অনুব্রত মণ্ডল। দুর্নীতির অভিযোগে তিনি এবং তাঁর মেয়ে জেলে যাওয়ার পর সেই শূন্যস্থান পূরণ করেছিলেন কাজল শেখ। অনুব্রত মণ্ডল আবার রাজীনিতে সক্রিয় হচ্ছেন। সাম্প্রতিক বিতর্কের কারণে অনুব্রতর ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে । বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন ।
বর্তমানে বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য হলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। তাঁদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চিরকালই ছিল। তবে এখন তা যেন তুঙ্গে উঠেছে। অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে মারামারি এবং বোমাবাজি চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। অভিযোগ, অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী তনুজা ধীবরের স্বামীকে ব্যাপক মারধর করা হয়েছে। তনুজা ধীবর অনুব্রত খুব ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। এই ঘটনায় দু’জন আহতকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ।২১ জুলাইয়ের মঞ্চে গিয়ে মমতার সঙ্গে দেখা করতে পারেননি অনুব্রত। গত সোমবার বীরভূমের কোর কমিটির কনভেনর আসনে বসেন অনুব্রত। উল্লেখ্য, গরু পাচার মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন কেষ্ট এবং বেশ কিছু দিন জেলও খাটতে হয় তাঁকে। সম্প্রতি এক পুলিশ আধিকারিকের পরিবারকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। সেই কারণে কোণঠাসা হয়ে পড়েন অনুব্রত। তবে ২০২৬ সালের ভোটের আগে ফের বীরভূমের রাশ সেই অনুব্রতর হাতে। আর এরই মাঝে কাজলের গোষ্ঠীর লোকেদের হাতে মার খেতে হল অনুব্রতর টিমের সদস্যকে।

