পূজা মাজী, হাওড়া :- বুধবার রাশিয়ার পূর্বে অবস্থিত কামচাটকায় ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির সৃষ্টি হয়। এর জেরে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এদিকে এই ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরে থাকা আমেরিকার বেশ কয়েকটি দ্বীপ এবং জাপানেও সুনামির সতর্কতা জারি করা হয়। আমেরিকার পশ্চিম উপকূল ‘সুনামি ওয়াচ’-এর অধীনে আছে।
আমেরিকার পশ্চিম উপকূল ‘সুনামি ওয়াচ’-এর অধীনে আছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা অনুসারে, ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিমি (১২ মাইল) গভীরে। এবং এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১,৬৫পূর্ব-দক্ষিণ-পূর্ব প্রায় ১২৫ কিমি ৮০ মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে।
এই আবহে মন্ত্রী জনগণকে উপকূলরেখা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই সব ভিডিয়োতে দেখা যায় রাশিয়ায় এই ভয়াবহ ভূমিকম্পের কী প্রভাব পড়েছে।এই ভূমিকম্পের পরে জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতায় সংশোধন করেছে।
জাপান সংস্থা জানায়, ০১০০ জিএমটি থেকে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, সরকার কিছু এলাকা থেকে লোকজনকে সরানোর নির্দেশ জারি করেছে।
এদিকে আমেরিকা হাওয়াইতে সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া গুয়াম এবং মাইক্রোনেশিয়া দ্বীপের জন্যেও সুনামি সতর্কতা জারি করেছে। উপকূল থেকে জগণদের দূরে সরতে বলা হয়েছে। এদিকে মার্কিন পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ওরেগন এবং আলাস্কা প্রদেশগুলি ওপর সুনামির লক্ষ্য রাখা হচ্ছে।

