নিজস্ব সংবাদদাতা, হাওড়া: একুশে জুলাই ব্রিগেড থেকে তৃণমূল শুরু করলো নির্বাচনী খুঁটি পূজা। ছাব্বিশে হাজির নবান্নের পরিচালক শক্তির শক্তি পরীক্ষা। সেই পরীক্ষার আসরে কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছে মানবিক নেত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল। সেই পথ ধরেই হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিধায়ক মাননীয় সমীর কুমার পাঁজা আজ এক বৃহত্তর দলীয় কর্মীসভা করলেন বিধানসভা কেন্দ্রের গড় ভবানীপুর অডিটরিয়ামে। উপস্থিত ছিলেন বিধানসভার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের পুরুষ মহিলা নিয়ে প্রায় হাজারেরও বেশি কর্মীরা।
দলনেত্রী মমতা ব্যানার্জীর ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সামনে রেখে আজকের এই কর্মীসভায় নতুন পথ ও পথের দিশা দেখালেন মাননীয় বিধায়ক সমীর কুমার পাঁজা। তিনি আরো জানান ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচনের কর্ম পদ্ধতি। বিগত লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল তার থেকে আরো ভালো ফল করার জন্যে সকল কর্মীদের এক হয়ে লড়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের সাথে থাকার জন্যে নির্দেশ দেন।
এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্লকের কেন্দ্র সভাপতি সমরেশ চোঙদার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস, সভাপতি কল্যাণ গায়েন, মহিলা নেত্রী মঞ্জু গোস্বামী, দলের নেতা ধনঞ্জয় বাকুলিসহ মাদার মহিলা যুবর বহু নেতৃত্ববৃন্দ।

